রমজানে প্রেসার কুকারে ছোলা বুট সিদ্ধ করার নিয়ম
রমজানে ইফতারের প্রস্তুতি হোক আরও সহজ ও দ্রুত! প্রেসার কুকারে একদম পারফেক্টভাবে বুট সিদ্ধ করার সঠিক নিয়ম এবং সময় বাঁচানোর বিশেষ টিপসগুলো দেখুন এই ব্লগে।
রমজান মাসে ইফতারের আয়োজনে এক বাটি ভুনা বুট না থাকলে যেন চলেই না! কিন্তু রোজা রেখে রান্নাঘরের দীর্ঘ সময়ের কাজ আমাদের ক্লান্ত করে দেয়। বিশেষ করে কড়াইয়ে বুট সিদ্ধ করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে। এখানেই আমাদের পরম বন্ধু হয়ে দাঁড়ায় প্রেসার কুকার।
আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে একদম কম সময়ে এবং ঝামেলাহীনভাবে প্রেসার কুকারে পারফেক্টলি বুট সিদ্ধ করা যায়। চলুন শুরু করা যাক!
প্রেসার কুকারে বুট সিদ্ধ করার নিয়ম
প্রেসার কুকারে ঝটপট বুট সিদ্ধ করার জন্য নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:
- বুট পানিতে ৫/৬ ঘন্টা ভিজিয়ে রাখুন। এত সময় না থাকলে ১ ঘন্টাও ভিজাতে পারেন।
- প্রেসার কুকারে ভেজানো বুট দিয়ে বুটের স্তর সমান করে পানি দিন
- প্রয়োজন মত হলুদ ও লবন দিয়ে চুলায় দিন।
- মাঝারি হিটে ৮-১০ সিটি পর্যন্ত অপেক্ষা করে, চুলা বন্ধ করে দিন
- কুকার ঠান্ডা হলে, ঢাকনা খুলে হাতে টিপে দেখুন বুট ঠিকমত সিদ্ধ হয়েছে কিনা।
প্রেসার কুকার প্রথমবারের মত ব্যবহার করতে গেলে আপনাকে নিরাপদে প্রেসার কুকার ব্যবহার করার নিয়ম জানতে হবে।
ধাপ ১: বুট ভিজিয়ে রাখুন
বুট দ্রুত সিদ্ধ করার প্রথম এবং প্রধান শর্ত হলো এটি পর্যাপ্ত সময় ভিজিয়ে রাখা। বুট অন্তত ৫-৬ ঘণ্টা বা সারারাত ভিজিয়ে রাখলে এটি ফুলে দ্বিগুণ হয়ে যায় এবং ভিতরের আঁশ নরম হয়।
টিপস: হাতে সময় কম থাকলে হালকা গরম পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে পারেন।

ধাপ ২: প্রেসার কুকারে বুট ও পানি দেওয়া
ভেজানো বুটগুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিন। এবার সিদ্ধ করার জন্য কিছুটা পানি যোগ করতে হবে। মনে রাখবেন, পানির পরিমাণ যেন বুটের স্তর বরাবর বা সামান্য উপরে থাকে। খুব বেশি পানি দিলে সিটি দেওয়ার সময় কুকারের মুখ দিয়ে পানি বেরিয়ে নোংরা হতে পারে।
আরও দেখুন:
ধাপ ৩: হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করুন
সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ এবং এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলে বুটের রঙ যেমন সুন্দর হয়, তেমনি লবণের স্বাদ একদম ভিতর পর্যন্ত পৌঁছায়। অনেকে চাইলে এতে একটি আস্ত আলুও দিয়ে দিতে পারেন, যা পরে ডাল মাখাতে বা চটপটিতে কাজে লাগে।

ধাপ ৪: আগুনের আঁচ ও সিটির পরিমাণ
কুকারের ঢাকনা ভালো করে আটকে দিয়ে চুলায় বসিয়ে দিন। প্রথমে হাই ফ্লেমে (বেশি আঁচে) ১টি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর চুলার আঁচ মাঝারি করে দিন এবং আরও ৬/৭ সিটি দিন। বুটের ধরণভেদে সিটির সংখ্যা কম-বেশি হতে পারে।

ধাপ ৫: বাষ্প বের করে ও চেক করুন
সবগুলো সিটি হয়ে গেলে সাথে সাথে ঢাকনা খোলার চেষ্টা করবেন না। চুলা বন্ধ করে ৫-১০ মিনিট অপেক্ষা করুন যাতে প্রাকৃতিকভাবে প্রেসার কমে যায়। এরপর ঢাকনা খুলে একটি বুট আঙুল দিয়ে চেপে দেখুন। যদি মাখনের মতো গলে যায়, বুঝবেন আপনার বুট রেডি!

রমজানের ব্যস্ততায় রান্না হোক সহজ আর ইফতার হোক প্রাণবন্ত!
