রমজানের শুরুতে ঘর গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্নতার চেকলিস্ট

রমজানের পবিত্রতা রক্ষায় শুরুতেই ঘরকে করুন ঝকঝকে ও পরিচ্ছন্ন। রমজানের আগে ঘর গোছানো ও পরিষ্কার করার গুরুত্বপূর্ণ চেকলিস্ট এবং কার্যকরী টিপস জানুন এই ব্লগে।

রোজার শুরুতে ঘর গোছানোর চেকলিস্ট

মজান মানেই আত্মশুদ্ধি, ইবাদত আর প্রশান্তির মাস। কিন্তু ইফতার, সাহরি আর তারাবির ব্যস্ততার মাঝে ঘরদোর অগোছালো থাকলে মনের প্রশান্তি পাওয়া কঠিন। তাই রমজান শুরুর আগেই ঘরটা একটু ঝকঝকে করে নিলে পুরো মাসটা আপনি ইবাদতে বেশি সময় দিতে পারবেন।

আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজানের আগে ঘর গোছানো ও ডিপ ক্লিন করার একটি সহজ চেকলিস্ট। চলুন, কাজগুলো ভাগ করে নেই যাতে আপনার ওপর একবারে চাপ না পড়ে।

এরিয়াযা যা করবেন?
কিচেনফ্রিজ ও চুলা পরিষ্কার, মশলা প্রসেস ও কন্টেইনার রিফিল।
বেডরুমচাদর ও পর্দা বদলানো, ক্লজেট অর্গানাইজেশন।
ড্রয়িং রুমসোফা ভ্যাকিউম করা এবং ধুলোবালি ঝাড়া।
বাথরুমটাইলস ক্লিন করা এবং টয়লেট্রিজ স্টক করা।
অন্যান্যফ্যান, লাইট পরিষ্কার ও ইবাদত কর্ণার তৈরি।
ফেসবুকে আমাদের ফলো করুন

১. রান্নাঘর পরিষ্কার করা (Kitchen Deep Cleaning)

রমজানে দিনের বড় একটা সময় কাটে রান্নাঘরে। তাই ইফতার ও সাহরির ধকল সামলাতে রান্নাঘর আগে থেকেই গুছিয়ে নেওয়া জরুরি।

  • ফ্রিজ পরিষ্কার: ফ্রিজের ভেতর থেকে সব সেলফ বের করে কুসুম গরম পানি ও ডিশ সোপ দিয়ে ধুয়ে নিন। পুরনো বা মেয়াদোত্তীর্ণ খাবার ফেলে দিন। রমজানে মাছ, মাংস বা সবজি ফ্রিজ করার জন্য পর্যাপ্ত জায়গা খালি করুন। দেখুন – ফ্রিজ পরিষ্কার করার নিয়ম
  • কেবিনেট ও মশলার কৌটা: মশলার কৌটাগুলো হাত দিলে যদি চিটচিটে লাগে, তবে সেগুলো মুছে পরিষ্কার করুন। ডাল, চিনি, বেসন—এসব প্রয়োজনীয় জিনিস বড় বয়ামে ভরে রাখুন যাতে হাতের কাছে পাওয়া যায়।
  • চুলা ও একজস্ট ফ্যান: রান্নার তেল-চিটচিটে ভাব দূর করতে গরম পানির সাথে ভিনেগার বা লেবুর রস মিশিয়ে স্প্রে করুন। ১০ মিনিট পর ঘষলে দেখবেন ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে। আরও দেখুন – রান্নাঘরের দুর্গন্ধ দূর করার উপায়
  • মিল প্রেপ (Meal Prep): রমজানে সময় বাঁচাতে আদা-রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা কিংবা ছোলা সেদ্ধ করে জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করে রাখুন। এটি আপনার ইবাদতের জন্য অনেকটা সময় বাঁচিয়ে দেবে।

২. বেডরুম গোছানো (Bedroom Organization)

সারাদিন সিয়াম সাধনার পর শোবার ঘরে একটু শান্তিতে বিশ্রাম নেওয়া প্রয়োজন।

  • বিছানার চাদর ও পর্দা: রমজানের আগেই সব ভারী পর্দা এবং বিছানার চাদর ধুয়ে রোদে শুকিয়ে নিন। হালকা রঙের চাদর ব্যবহার করলে ঘরে একটা স্নিগ্ধ ভাব আসে।
  • আলমারি গোছানো: আলমারি থেকে অপ্রয়োজনীয় কাপড় সরিয়ে ফেলুন। রমজানে পরার মতো ঢিলেঢালা সুতির পোশাক এবং জায়নামাজ, তসবিহ ও টুপি একটি নির্দিষ্ট তাকে গুছিয়ে রাখুন।
  • মেঝে পরিষ্কার: বিছানার নিচে বা আলমারির আড়ালে জমে থাকা ধুলোবালি ঝেড়ে মুছে ফেলুন। ধুলোমুক্ত ঘরে ঘুম ভালো হয়।

আরও দেখতে পারেন: বেড রুম সাজানোর সেরা আইডিয়া

৩. ড্রয়িং ও ডাইনিং রুম পরিষ্কার

রমজানে প্রায়ই আত্মীয়স্বজন ইফতারে আসেন। তাই এই অংশটি পরিপাটি রাখা জরুরি।

  • সোফা ও কার্পেট: সোফার কুশন কভার বদলে ফেলুন। মেঝেতে কার্পেট থাকলে তা ভ্যাকুয়াম ক্লিন করুন বা কড়া রোদে দিন।
  • ডাইনিং টেবিল: টেবিলের ওপরের বাড়তি জিনিস সরিয়ে কেবল প্রয়োজনীয় লবণদানি বা টিস্যু বক্স রাখুন। ডাইনিং ম্যাটগুলো ধুয়ে ইফতারের জন্য টেবিলটি প্রস্তুত রাখুন।
  • ফ্যান ও জানালা: প্রতিটি ঘরের ফ্যান এবং জানালার গ্রিল মুছে নিন। ধুলোবালি না থাকলে ঘর অনেক বেশি উজ্জ্বল ও শীতল দেখাবে।

৪. বাথরুম ও টয়লেট পরিষ্কার

পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ঘরের অন্যান্য জায়গার মত বাথরুম ও টয়লেটও পরিষ্কার করা সমান গুরুত্বপূর্ণ।

  • টাইলেস ক্লিন: হারপিক বা ভালো ক্লিনার দিয়ে টাইলস ও কমোড পরিষ্কার করুন। আয়নার পানির দাগ দূর করতে পুরনো খবরের কাগজ ব্যবহার করতে পারেন।
  • প্রয়োজনীয় জিনিস স্টক করা: হ্যান্ডওয়াশ, টিস্যু রোল এবং সাবান—এসব যেন পর্যাপ্ত থাকে তা নিশ্চিত করুন।

৫. নামাজের জায়গা

পুরো ঘরের মধ্যে একটি নির্দিষ্ট কর্নারকে ‘ইবাদত কর্ণার’ হিসেবে সাজাতে পারেন। এটি আপনাকে মানসিকভাবে ইবাদতের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে।

  • এখানে একটি ছোট ডেস্কে কুরআন শরীফ এবং অন্যান্য ধর্মীয় বই গুছিয়ে রাখুন।
  • সামান্য আগরবাতি বা এয়ার ফ্রেশনার ব্যবহার করে একটি সুন্দর সুঘ্রাণময় পরিবেশ তৈরি করুন।

শেষ কথা

রমজানের প্রস্তুতির মূল উদ্দেশ্য হলো নিজেকে ইবাদতের জন্য ফ্রি রাখা। অল্প অল্প করে প্রতিদিন একটি করে রুম ধরলে দেখবেন ৩-৪ দিনেই পুরো ঘর আয়নার মতো ঝকঝকে হয়ে গেছে। তাহলে আপনার শরীরে বাড়তি চাপ পড়বে না।

আশা করি এই চেকলিস্টটি আপনার রমজানকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে। আপনার ঘর গোছানো কি শুরু করেছেন? কমেন্টে অবশ্যই হা বা না লিখে জানান।

Similar Posts

মন্তব্য করুন